আলাবামা ওয়্যারহাউজ ইউনিয়ন নির্বাচন ঠেকাতে তৎপর অ্যামাজন

২৪ জানুয়ারি, ২০২১ ১০:২৩  
আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা অ্যামাজনের বেসেমারে অবস্থিত আলাবামা ওয়্যারহাউজ ইউনিয়ন নির্বাচনের ভোট। কিন্তু তা স্থগিত করতে এরই মধ্যে ন্যাশনাল লেবার রিলেশন বোর্ডের কাছে আবেদন করেছে অ্যামাজন ইনকরপোরেশন। গত ২১ জানুয়ারি লিখিত ভাবে করা ওই আবেদনে কোভিড ১৯ পরিস্থিতি বিবেচনায় আগের বোর্ড সিদ্ধন্তকে পুনর্বিবেচনা করে নির্বাচন স্থগিত করতে অনুরোধ জানানো হয়েছে। ২০১৪ সালের পর প্রথম বারের মতো যুক্তরাষ্ট্রে আমাজনের ইউনিয়ন নির্বাচন শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির শুরুতেই। মেইলের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল মার্চ থেকে। ওয়ালমার্ট ইনকর্পোরেটেডের পর মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন দীর্ঘদিন ধরে ইউনিয়ন এড়িয়ে চরেছে। একইসঙ্গে সাংগঠনিক কার্যক্রম চিহ্নিত করার জন্য ম্যানেজারদের প্রশিক্ষণ দিয়েছে। কোম্পানিটি এখন অভিযোগ করছে,লেবার বোর্ডের বিধিমালায় বেশ কিছু বিষয়ে নানা ধরনের ফাঁক রয়েছে। ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালকের ভুল এবং মেইল-ব্যালট এর উন্নয়নকে বাধাগ্রস্ত করার সুযোগ তৈরি করবে। তবে ইউনিয়নের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য দেয়া হয়নি।